চট্টগ্রামনির্বাচনরাজনীতি

নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়: চসিক মেয়র

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজ বা দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয় ও যুগান্তকারী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন,বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গার্মেন্টস শিল্পের প্রসারের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে,যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছে। পাশাপাশি নারী শিক্ষার বিস্তার ও ক্ষমতায়নে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন,দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে একটি দল নারীদের অধিকার হরণ ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি একটি দলের আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নেতৃত্বের বিরোধিতা করে জঘন্য ভাষা ব্যবহার নারীদের অধিকারের ওপর সরাসরি আঘাত। আমরা এই মধ্যযুগীয় মানসিকতার তীব্র নিন্দা জানাই এবং নারীদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

রোববার (২ ফেব্রুয়ারি) হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় ও হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মেয়র আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও ক্ষমতায়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন।তাঁর সরকারের আমলে মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য স্টাইপেন্ড কর্মসূচি চালু হয়, যা গ্রামীণ এলাকায় নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। পাশাপাশি সরকারি চাকরি,শিক্ষা ও পুলিশ বিভাগে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়,যা নারীদের জীবনে এক নীরব বিপ্লব ঘটিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন,শিক্ষা হলো জাতির মেরুদণ্ড।পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সার্বিক বিকাশ ঘটাতে হবে। বিশেষ করে মেয়েদের কোনোভাবেই পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।শিক্ষা,চিকিৎসা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীদের নেতৃত্বে আসতে হবে।


বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা সেন, ছাত্রনেতা জহির উদ্দিন বাবরসহ অন্যান্যরা।

হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button