চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম ১০ আসনের লালখান বাজারে গণসংযোগ, মডেল আসন গড়ার প্রতিশ্রুতি অধ্যক্ষ শামসুজ্জামানের

মুহাম্মদ জুবাইর

শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগে উন্নয়ন:লালখান বাজারে জনসভায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন

চট্টগ্রাম ১০ আসনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে সোমবার সকাল ১০টায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।গলিবুল্লাহ শাহ ও কুসুমবাগ আবাসিক এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থন ও দোয়া কামনা করেন।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন,জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম ১০ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করবো। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সেবার উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।আমাদের লক্ষ্য হবে আধুনিক,স্বচ্ছ এবং জনবান্ধব উন্নয়ন। জনগণের সঙ্গে নিয়ে কাজ করেই চট্টগ্রাম ১০ কে এগিয়ে নেব।

তিনি আরও বলেন,এ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসন নিশ্চিত করেই আমরা একটি সমৃদ্ধ ও সুষ্ঠু ওয়ার্ড গড়ে তুলবো।

গণসংযোগ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এম এম লুৎফর রহমান, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সের সেক্রেটারি জয়নুল আবেদীন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান, জামায়াত নেতা কামরুল হুদা, আবু রাশেদ, দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামানের সঙ্গে সরাসরি আলাপচারিতা ও মতবিনিময় করার সুযোগ পান। বিভিন্ন নাগরিক শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় পরিষেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন। অধ্যক্ষ শামসুজ্জামান নাগরিকদের আশ্বাস দেন, ভোটে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত নাগরিকরা বলেন,এ ধরনের সরাসরি সংযোগ আমাদের বিশ্বাস ও প্রত্যাশাকে জাগিয়ে তোলে। আমরা চাই স্থানীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি এবং আমাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করতে পারি।

চট্টগ্রাম ১০ আসনের ১৪ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে অধ্যক্ষ শামসুজ্জামান শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, রাস্তা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করাই মূল অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন,স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সঙ্গে সঠিক সংযোগ স্থাপনই আমাদের কার্যক্রমের মূল ভিত্তি। লালখান বাজার ওয়ার্ডের জনগণ যেন উন্নয়নের সুফল প্রত্যক্ষ করতে পারে, সেটাই আমার লক্ষ্য।

উক্ত গণসংযোগ কার্যক্রমে স্থানীয় নেতা ও সমর্থকরা বিভিন্ন প্রশ্ন এবং এলাকার সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাস্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, এবং নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে মতামত প্রদান করা হয়।

স্থানীয় নেতা এবং সমর্থকরা বলেন,এ ধরনের গণসংযোগ আমাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। আমরা চাই নেতৃবৃন্দ ভোটের আগে জনগণের সমস্যা বুঝতে এবং নির্বাচিত হলে তা সমাধানে কাজ করতে সক্ষম হোন।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আশ্বাস দেন যে, নির্বাচিত হলে স্থানীয় পর্যায়ের সকল উন্নয়ন কার্যক্রমে জনগণকে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হবে। জনগণের চাহিদা ও পরামর্শ অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম–১০ আসনের ১৪ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হবে।

গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শেষে স্থানীয় নেতা, কর্মী ও নাগরিকরা অধ্যক্ষ শামসুজ্জামানের সাথে মিলিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম ১০ আসনের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগের একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে, যা আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button