রাজনীতিরাজনীতি

শাহবাগে ডাকসু ভিপির বক্তব্য চলাকালে মঞ্চে উঠে পুলিশের সঙ্গে তরুণীর অদ্ভুত আচরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু)ভিপি সাদিক কায়েমের বক্তব্য চলাকালে রাজধানীর শাহবাগে এক তরুণী মঞ্চে উঠে অস্বাভাবিক আচরণ করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।ভিডিওতে দেখা যায়,বক্তব্যের মাঝেই ওই তরুণী মঞ্চে উঠে সাদিক কায়েমের পাশে দাঁড়ান।নারী পুলিশ সদস্যরা তাঁকে বাধা দিতে গেলে তিনি তাঁদের দিকে তেড়ে যান,ফলে পুলিশ কিছুটা সরে যায়।পরে তিনি পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পরেন,হাত উঁচু করে কথা বলতে থাকেন এবং একপর্যায়ে সাদিক কায়েমের কাছ থেকে মাইক নিয়ে নেন।পরে পুলিশ তাঁকে চেয়ারে বসালে পুরো বক্তব্যের সময় তিনি মঞ্চেই অবস্থান করেন।ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অনেকের ধারণা, ওই তরুণী মানসিকভাবে অসুস্থ হতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button