নির্বাচনরাজনীতি

স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র জনগণ বারবার রুখে দিয়েছে: আসলাম চৌধুরী

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তির সকল চক্রান্ত এ দেশের মানুষ বারবার প্রতিহত করেছে।ভবিষ্যতেও তারা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।এ সময় কুমিরা এলাকায় গণসংযোগে মানুষের ঢল নামে। পথে পথে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

আসলাম চৌধুরী বলেন, কিছু ছদ্মবেশী ধর্ম ব্যবসায়ী দেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেশবিরোধী ভূমিকার কারণে রাজাকার হিসেবে চিহ্নিত হয়েছিল।আজ তারা ধর্মকে ব্যবহার করে জাতির সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।রাষ্ট্রবিরোধী এসব ষড়যন্ত্র বারবার পরিচালিত হলেও স্বাধীন বাংলাদেশের জনগণ তা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণ দেশের গণতন্ত্র,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া,সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনসহ আনোয়ারুল আজম মুকুল,শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন,জহির উদ্দিন বাবলু,জানে আলম বাবুল, ইদ্রিছ মনি, ফজলুল করিম চৌধুরী, হারুন উর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক মানিক, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন, সাখায়াত হোসেন পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদসহ মামুন মেম্বার, বেলাল উদ্দিন,আমজাদ হোসেন টিটু, ওমর কাইছার, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মাহবুবুল আলম, হামিদুর রহমান মাস্টার, মো. ফারুক, কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রতন দে, সফি মেম্বার, হায়সাম সিদ্দিকী জনি, ইয়াসিন আরাফাত,তমাল হোসেন, আলমগীর হোসেন,শাহীন ও মো. জাবেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button