জামায়াতে ইসলামী ভয় ও দুর্নীতি নয়,সেবা ও ন্যায় হবে ফটিকছড়ির চাবিকাঠি

মুহাম্মদ জুবাইর
দাঁড়িপাল্লা প্রতীকের পাশে তরুণরা,ফটিকছড়িকে সন্ত্রাসমুক্ত করতে একযোগে কাজের প্রতিশ্রুতি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর উপজেলার নারায়ণহাট কলেজ মাঠে রবিবার অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পাশে থাকার আহ্বান জানান। তারা বলেন ফটিকছড়িকে সন্ত্রাসমুক্ত,দুর্নীতিমুক্ত এবং তারুণ্যবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
মুহাম্মদ শাহজাহান বলেন ফটিকছড়ি আজ ভয়,সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতিতে জর্জরিত। তরুণ সমাজ বেকারত্ব, মাদক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।এই অন্ধকার পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা।দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ইনশাআল্লাহ এই আসনে জয়ের নিশ্চয়তা রয়েছে।তিনি আরও বলেন আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না আমরা সেবার রাজনীতি করতে চাই।
তরুণরা আগামীর বাংলাদেশ।বর্তমান শাসকগোষ্ঠী তাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। জামায়াতে ইসলামী তরুণদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে কাজ করতে চায়। অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন আমি নির্বাচিত হলে ফটিকছড়িকে একটি শান্তিপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। জনগণের আমানতকে আমানত হিসেবেই রক্ষা করবো।
কারও ওপর জুলুম, অন্যায় ও বৈষম্য করতে দেব না। জনসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুল জব্বার, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার এবং ফটিকছড়ি থানা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গণি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির রাজনীতি একমাত্র বিকল্প। তারা জনগণকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিতরা হাততালি, স্লোগান এবং উৎসাহের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন জানান। ফটিকছড়ি আজ সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাবি করছে। জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন প্রার্থী নির্বাচিত হলে স্থানীয় প্রশাসন এবং সমাজকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে। তরুণ সমাজের অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ ভোটই এই এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি।



