ডিবির বিশেষ অভিযানমাদকসহ সৌরভ পাল গ্রেফতার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি ডিবির সূত্রে জানা যায়,মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগের একটি স্পেশাল টিম অফিসার ও ফোর্সসহ গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে সৌরভ পাল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৌরভ পাল মৃত সুবীর পালের ছেলে।তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকায়।বর্তমানে তিনি কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস এলাকায় রামু কলেজ সংলগ্ন নূর ভিলার নিচতলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়,গ্রেপ্তারের সময় তার হেফাজত ও দখল থেকে ২ হাজার পিস অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার-ল-১১-৭৭৫১, চেসিস নম্বর PSUA11CY4KTF11486 এবং ইঞ্জিন নম্বর DHYCK B65997।
উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল একই দিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে জব্দ করা হয়।
ডিবি সূত্র আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর ডিবির দক্ষিণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়,নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



