অপরাধঅভিযানআইন-শৃঙ্খলাচট্টগ্রামপ্রশাসন

সাতকানিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযানে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত মো. কামাল প্রকাশ পিচ্ছি কামাল (৩৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. কামাল লোহাগাড়া উপজেলার ৩নং পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (পদুয়া নিজ তালুক, আবদুল সাত্তারের বাড়ী) মৃত সৈয়দ আহমদের পুত্র।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এবং ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. ডালিম উদ্দিন মজুমদারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উত্তর ঢেমশা মাইজপাড়া সাকিনের ৫নং ওয়ার্ডস্থ জনৈক নুরুল আলম মেম্বারের পুরাতন বাড়ির রফিকুল ইসলামের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ কামালকে আটক করা গেলেও তার সহযোগী আকিব প্রকাশ রাকিব (৩০) কৌশলে পালিয়ে যায়।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদী হয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ-০৬/০২/২০২৬ইং) রুজু করা হয়েছে।

পলাতক আসামিকে গ্রেপ্তারে এবং মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button