চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে বিশাল নারী মিছিল

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে আজ এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান জানিয়ে বিপুলসংখ্যক নারী রাজপথে অংশ নেন।

মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।

চট্টগ্রাম-১১ আসনের পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন,রাবেয়া বেগম ও রোকেয়া বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এ সময় অংশগ্রহণকারীরা মোহাম্মদ শফিউল আলমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

মিছিলোত্তর নারী সমাবেশে মোহাম্মদ শফিউল আলম বলেন,আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম-১১ এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ,ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে রাজপথে নেমে এসেছেন।

তিনি আরও বলেন,নারীর সম্মান,নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ এগোতে পারে না। নির্বাচিত হলে এ এলাকায় নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন সৎ ও যোগ্য প্রার্থী। তার নেতৃত্বে বন্দর–পতেঙ্গা এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button