নির্বাচনপ্রশাসন

ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ ইসির কড়া সিদ্ধান্ত:মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না ভোটার-এজেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক নির্দেশনায় জানানো হয়,আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য।এর বাইরে ভোটার, প্রার্থী, এজেন্ট, সাংবাদিক কিংবা সাধারণ নাগরিক কেউই মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন না।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।কমিশন সূত্র জানায়, ভোটগ্রহণের পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এবং অনিয়ম রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button