নির্বাচনরাজনীতি

নির্বাচনী জনসভা রূপ নিল জনসমুদ্রে, পরিবর্তনের ডাক দিলেন নেতারা

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (৯ ফেব্রুয়ারি) নবাবগঞ্জের ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভাটি রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে চার উপজেলার হাজারো মানুষের ঢল নামে।

বিকেল গড়ানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে জড়ো হন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি এক বিশাল গণজাগরণে রূপ নেয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, মানুষ আজ পরিবর্তন চায়। দিনাজপুর-৬ আসনের মানুষ আর পিছিয়ে থাকতে চায় না। ইনশাআল্লাহ, আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমরা একটি ইনসাফপূর্ণ ও উন্নত সমাজ গড়ব।”

জনসভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তাঁর বক্তব্যে তরুণ সমাজ এবং আগামী দিনের নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে আজকের ছাত্র ও যুবসমাজ। দিনাজপুর-৬ আসনের মাটি ও মানুষের অধিকার আদায়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে সাধারণ মানুষ আনোয়ারুল ইসলামের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল।

জনসভায় নবাবগঞ্জ উপজেলাসহ সংশ্লিষ্ট চার উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মাগরিবের নামাজের আগে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জনসভার সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button