অপরাধঅভিযানআইন-শৃঙ্খলাচট্টগ্রাম

সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রামঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)’র কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩.১৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণ মাঠ নার্সারী সংলগ্ন পশ্চিম পাশের খালি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন।তার সঙ্গে এসআই(নিঃ) শরীফ উদ্দিন,এসআই সোহরাব হোসেন,এসআই নাছির হোসেন,এসআই মোঃ নাঈমুর রহমান,এসআই মোঃ আশরাফ ছিদ্দিক,এএসআই মনির হোসেন-১,এএসআই মঈনুল হাসান মনিরসহ সঙ্গীয় অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়,উক্ত স্থানে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।অভিযানকালে সন্দেহভাজনদের ঘেরাও করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো ১।মোঃ আলমগীর হোসেন প্রকাশ আলম(৩৬),পিতা-মৃত মোঃ আবদুর রশিদ প্রকাশ রশিদ ড্রাইভার,২।মোঃ তসলিম(৩৯),পিতা-মৃত শফিকুল আলম,৩।মোঃ রাসেল(২২),পিতা-মোঃ আপন বাবা দুলাল,সৎ পিতা-মোঃ হাবিব,৪।আরাফাত হোসেন(২২),পিতা-শেখ আহম্মদ,৫।মোঃ আয়াত বাদশা(২২),পিতা-মোঃ সালাউদ্দিন,৬।মোঃ হাসান(২২),পিতা-মোঃ হুমায়ুন কবির,৭।মোঃ হৃদয়(২১),পিতা-মোর্শেদ আলম।

তাদের নিকট থেকে ক)০১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা,খোলা অবস্থায় দৈর্ঘ্য ২৫ সেমি ও বন্ধ অবস্থায় ১৪ সেমি,খ)০১টি লাল-নীল হাতলযুক্ত স্টিলের ফোল্ডিং টিপ ছোরা,খোলা অবস্থায় দৈর্ঘ্য ২৫ সেমি ও বন্ধ অবস্থায় ১৫ সেমি,গ)০১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা,খোলা অবস্থায় দৈর্ঘ্য ১৫.৫ সেমি ও বন্ধ অবস্থায় ১০ সেমি,ঘ)০১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা,খোলা অবস্থায় দৈর্ঘ্য ১৯.৫ সেমি ও বন্ধ অবস্থায় ১১ সেমি,ঙ)০১টি লাল রঙের প্লাস্টিক হাতল ও কভারযুক্ত স্টিলের তৈরি ছোরা,যার ধারালো অংশসহ দৈর্ঘ্য ২৪.৫ সেমি,চ)০১টি স্টিলের চেইন,দৈর্ঘ্য ৩৯ সেমি,যার এক পাশে ৭ সেমি লোহার দণ্ড এবং অপর পাশে রিং দ্বারা সংযুক্ত অংশ রয়েছে,উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর-এর বিভিন্ন থানায় একাধিক চুরি,ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।এ ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং-২০,তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬,বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের দাবি,অভিযান অব্যাহত রয়েছে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button