সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণসভা মিলাদও মাহফিল।

হোসনে আরা হীরা,(ঢাকা):
বাংলাদেশের সাবেক সফল তিন তিন বারের নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্বরনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে. ১৫ ফেব্রুয়ারি ২৬ইং ঢাকা মহানগর উত্তর এর উত্তরা পূর্ব থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং তৃণমূলের জনপ্রিয় নেতা অপু শিকদার।
উত্তরা পূর্ব থানা যুবদল নেতা দক্ষ সংগঠক সাগর আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তাদের বিশেষ গুরুত্বারোপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা যুবদলের সাবেক সভাপতি এবং ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আবদুল্লাহ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার আদর্শকে স্মরণ করেই আমাদের সামনের দিকে এগোতে হবে। একইসাথে তিনি এলাকার উন্নয়ন ও রাজনৈতিক সংহতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উওরা পূর্ব থানা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বার বার কারা নির্যাতিত নেতা খন্দকার শাহীন।
শফি আহমেদ বাবু: সাবেক সহ-সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি।ফখরুল ইসলাম: সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দক্ষিণখান থানা বিএনপি।আলামিন শেখ রুবেল: সভাপতি, ১ নং ওয়ার্ড যুবদল। আলোচনা সভা শেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



