মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী নিয়ন্ত্রণ ইমতিয়াজ সুলতান ইকরাম অবশেষে র্যাবের জালে

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রামে র্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ২
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ চার মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুমানিক ৫.৪০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বায়েজিদ লিংক রোড এলাকার একটি বহুতল ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম ২৮ পিতা মোঃ ইসহাক মিয়া সাং মুরাদপুর থানা পাঁচলাইশ জেলা চট্টগ্রাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ ৬২ পিতা নুরুল ইসলাম সাং বিবিরহাট থানা পাঁচলাইশ জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ০২টি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ।তিনি আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উল্লেখ্য গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে একদল অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে সরোয়ার বাবলা নিহত হন।ইমতিয়াজ সুলতান ইকরাম সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় ছিল বলে জানা যায়।
তদন্তে আরও জানা যায় দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে পলাতক অবস্থায় থেকে সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইন্টারনেট কল হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে এবং বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করত।
একসময় সে রিচ কিডস নামীয় একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করত এবং বিভিন্ন সময়ে নিজের পরিচয় গোপন করে দেশে আসা যাওয়া করত।গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ তার ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাঁদার টাকা উত্তোলনে সহযোগিতা করত বলে জানা গেছে।
সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে গ্রেপ্তারকৃত ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র হত্যা হত্যাচেষ্টা নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



