অপরাধআইন-শৃঙ্খলাগাইবান্ধা

গাইবান্ধায় ২ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দসহ চালক রাব্বি মোরশেদ খান (৩৭) কে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button