অপরাধআইন-শৃঙ্খলা

রকেট এজেন্টের সেলসম্যানকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রের মুখে জিম্মি করে রকেট এজেন্টের এক সেলসম্যানকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুরে আসার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত ইসমত আউয়াল পাবেল (৩০) রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান এবং দক্ষিণ কেরোয়া এলাকার সালামত উল্ল্যা মুন্সি বাড়ির ফিরোজ আলমের ছেলে।

আহত ইসমত আউয়াল জানান, তিনি হায়দরগঞ্জ বাজার থেকে ব্যবসায়িক লেনদেন শেষে রায়পুরে ফিরছিলেন। পথিমধ্যে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ডান হাতে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে সড়কে ছিনতাই ও দস্যুতার ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button