রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তায় জোর দিলেন সিএমপি কমিশনার

মুহাম্মদ জুবাইর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন Chittagong Metropolitan Police (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
পরিদর্শনের শুরুতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। কমিশনার মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও সদস্যদের সার্বিক কল্যাণমূলক বিষয়সমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের প্রতি মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে কমিশনার রেলওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা; সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



