অন্যান্য

আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক ও পেশাজীবী মহলের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ। আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ২১ ফেব্রুয়ারি, ৩ রমজান, কালা বিবি দিঘির মোড়স্থ দোহা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস ছবুরের সঞ্চালনায় এবং আশরাফ উদ্দিন চৌধুরী কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আনোয়ারা উপজেলা সভাপতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি মু. কায়সার, অ্যাডভোকেট নুরুল আলম, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ মজুমদার, বিশিষ্ট ব্যাংকার কলিমুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ, আব্দুর রহিম, কাজী হেলাল, এনামুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন, সাংবাদিক সেলিম, সাংবাদিক শাহজালাল, সাংবাদিক ডি এইচ রাজু, সাংবাদিক আরাফাত, সাংবাদিক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি রমজানের কল্যাণ অর্জনে সকলকে সংযম, সহনশীলতা ও মানবিক গুণাবলির চর্চা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের জন্য একজন সাহসী ও দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন, যিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতায় কার্যকর ভূমিকা রাখবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সাহসী উদ্যোগ গ্রহণ করে আনোয়ারাকে বেকারমুক্ত, মাদকমুক্ত এবং যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button