অন্যান্য

কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত স্লোগান: নাশকতার শঙ্কায় আটক ৬ 

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নাশকতার আশঙ্কায় আওয়ামীলীগ সমর্থিত ছয়জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বসুরহাট জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো মুছাপুর ২নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে মোঃ সোহেল (৪৫), পশ্চিম মোহাম্মদনগর এর মৃত শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), চরহাজারী ৩ নং ওয়ার্ডের মৃত শফিউল্লাহ এর ছেলে শরীয়তুল্লাহ মিলন (৪৫), সিরাজপুর ২ নং ওয়ার্ড পশ্চিমমোহাম্মদ নগর  এর মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০) ও চরহাজারী ৩ নং ওয়ার্ডের আব্দুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) 

এ পুলিশ জানিয়েছে, রাতে কিছু সংখ্যক ব্যক্তি বসুরহাট জিরো পয়েন্টে একত্রিত হয়ে আওয়ামীলীগ সমর্থিত দলীয় স্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের উদ্দেশ্য সন্দেহজনক মনে হওয়ায় এবং সম্ভাব্য নাশকতা এড়াতে পুলিশ তৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামীলীগের সমর্থক বলে প্রমাণ পাওয়া গেছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button