
মুহাম্মদ জুবাইর
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
আজ ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে তিনি প্রথমে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে এবং পরবর্তীতে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
- মোঃ আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ।
- ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (অর্থ ও প্রশাসন)।
- মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)।
- মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)।
- হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।
- নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)।
এছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত থেকে ভাষা শহিদদের স্মরণ করেন।
এদিকে, একুশের প্রথম প্রহর থেকে সর্বস্তরের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেজন্য চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।



