অপরাধ

গাইবান্ধায় ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলাম। তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্ৰামের আজিবর রহমানের ছেলে।

‎গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায় গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার শয়ন কক্ষ তল্লাশি করে শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ‎ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতার মোট ২,৮৫০ পিস ট্যাবলেট যার আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা জব্দ করা হয়।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button