লালমাইয়ে ১ হাজার পরিবারের মুখে হাসি ফুটালো মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন

মোঃ জাহাঙ্গীর আলম, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় আত্মমানবতার সেবায় নিবেদিত ‘মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন’-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) উপজেলার বাকই উত্তর ইউনিয়নে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ফরহাদ হোসেনের নিজস্ব বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে বাকই উত্তর ইউনিয়নে ৩৫০ পরিবার এবং বাকি ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর তালিকায় যা ছিল:
প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেটে ছিল প্রয়োজনীয় সকল উপকরণ:
- ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি বুটের ডাল।
- ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মুড়ি।
- ১ কেজি আলু, ১ কেজি চিনি এবং ১ প্যাকেট শরবতের ট্যাং।

অনুষ্ঠান ও অতিথিগণ:
ফাউন্ডেশনের উপদেষ্টা হযরত মাওলানা মোঃ আবদুল হাকিম সাহেব এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শেখ মোঃ নোমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ অলি উল্লাহ, সহ-সভাপতি মোঃ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও ফাউন্ডেশনের সদস্য আবদুল হালিম, মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবতার সেবায় এক অনন্য নাম:
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন শুরু থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং বিজরা আলিম মাদ্রাসার বহুতল ভবন নির্মাণসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়ে সংগঠনটি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন যে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও প্রবাসে থেকে দেশের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তারা তাঁর এই মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



