আইন-শৃঙ্খলা

আনোয়ারায় দুই সাংবাদিককে হুমকি, জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: আনোয়ারা উপজেলা এ স্থানীয় দুই সংবাদকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা জামায়াতে ইসলামীর এক রুকন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর চাতরী ইউনিয়ন পর্যায়ের নেতার ছেলে, কথিতভাবে ছাত্রদল পরিচয়ে চলাফেরা করা ওহিদুল ইসলাম (অহিদ), স্থানীয় সাংবাদিককে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করেছেন। ভুক্তভোগী সাংবাদিক CPlus TV এর প্রতিনিধি রেজাউল সাজ্জাদ ও একুশে পত্রিকার জিন্নাত আইয়ুব জানান, সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুতের জেরে তাকে হুমকি দেওয়া হয়। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের পরিবারে ভিন্ন রাজনৈতিক অবস্থান লক্ষ্য করা গেছে। অভিযোগ রয়েছে, একই পরিবারের জামায়াত নেতার এক ছেলে তৌহিদ দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিতর্কে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

অপরদিকে, আরেক ছেলে ওহিদুল ইসলাম ওহিদ ছাত্রদল পরিচয়ে সক্রিয় থেকে বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় আদর্শের চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা স্থানীয় রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সাংবাদিকদের প্রতিবাদ ও প্রশাসনের প্রতি আহ্বান ঘটনার পর আনোয়ারায় কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে নিন্দা জানান এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সাংবাদিকরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আভাস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরও কিছু অনুসন্ধানী তথ্য নিয়ে কাজ চলছে, যেমন (এক) ছাত্রত্ব না থাকার স্বত্বে তিনি কিভাবে ছাত্রদল নেতা পরিচয় দেন, (দুই) তিনি নিজেকে আইনজীবী দাবি করলে তিনি কোন দিন আইনি লড়াইয়ে মামলা পরিচালনা করেছেন কিনা, এই নিয়ে বার কাউন্সিল ও আইনজীবীদের মতামতের ভিত্তিতে অনুসন্ধানী নিউজ আসতেছে (তিন) সতের বছর কিছু না করেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, (চার) পিতা, পুত্রের তিন জনের তিন রাজনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসতেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button