মোঃ জাহাঙ্গীর আলম, লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লা -১০ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া এর সাথে লালমাই উপজেলা প্রশাসনের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রিঃ বেলায় ১২ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -১০ নির্বাচনী এলাকা (লালমাই ও লাঙ্গলকোট) মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া এর সহধর্মিণী ও জমজম গ্রুপের পরিচালক আফসানা ভূঁইয়া নয়ন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও বাকই উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক।
মতবিনিময় সভা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু,উপজেলা এলজিইডি অফিসার ইন্জিনিযার মোঃ অহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, ছোট শরীফ পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, হাজাতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকা সম্পাদক মাহবুবুর রহমান কাশেম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই থিয়েটারের সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলার রাস্তা -ঘাট, সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও মসজিদ, মাদ্রাসা সহ সকল ধর্মীয় উপসনালয়ের উন্নয়ন নিশ্চিত করা হবে।
সম্মিলিতভাবে মাদক বিরোধী উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।



