দুর্নীতি

সরকারি সেবা নাকি দালালের ব্যবসা? প্রশ্নে উত্তরা পাসপোর্ট অফিস।

মোহাম্মদ শাজাহান হাসানঃ

 রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। সরাসরি মাঠ পর্যায়ের অনুসন্ধানে অনিয়মের এসব তথ্য উঠে এসেছে অপরাধ বিচিত্রা পত্রিকার অনুসন্ধানী দলের কাছে।

অনুসন্ধান করে আরও জানা যায় যে, এনআইডি কার্ডে বয়স কমানো–বাড়ানো, জন্ম নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করার নামে সাধারণ সেবা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রতি ফাইল জমা দিতে নেওয়া হচ্ছে প্রায় এক হাজার টাকা পর্যন্ত। টাকা দিলে লাইনে দাঁড়াতে হয় না—এমন প্রলোভন দেখিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছে একটি প্রভাবশালী দালাল চক্র।

অনুসন্ধান করে উত্তরা ও এলাকার আশেপাশে জানা যায় যে এ ধরনের কার্যক্রম সরাসরি দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয় কিছু বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন ব্যক্তিবর্গের নিকট  আরও জানা গেছে, অনলাইন জন্ম নিবন্ধন সংশোধনসহ নানা সেবা অতিরিক্ত টাকার বিনিময়ে করে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং সরকারি সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে অপরাধ বিচিত্রা পত্রিকার অনুসন্ধানী দল অনুসন্ধান অব্যাহত চলমান রয়েছে।

প্রশ্ন উঠেছে—এই দালাল চক্রের মূল হোতা কারা এবং কার ছত্রছায়ায় এ অনিয়ম চলছে?

সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিস্তারিত অনুসন্ধান প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button