অন্যান্য

এতিমদের পাশে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ,রমজানে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

মুহাম্মদ জুবাইর

ইফতার ও দোয়া মাহফিলে আত্মশুদ্ধির আহ্বান,সেবা কার্যক্রমে প্রশংসিত এপেক্স ক্লাব সন্দ্বীপ

পবিত্র রমজান উপলক্ষে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর উদ্যোগে ইফতার,দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর হালিশহর এল ব্লক এলাকার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মানবিক সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া অর্জন ও সমাজে সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এ মাসে দরিদ্র ও এতিমদের সহায়তায় এগিয়ে আসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা ০৩ এর গভর্নর এপেক্সিয়ান মো গোলাম কবির, সদ্য সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মো: সরোয়ারুজ্জামান চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মো জামাল হোসেন,এপেক্স ক্লাব সন্দ্বীপের ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো শাহাদাত হোসেন,সাবেক সভাপতি ও জেলা ০৩ সচিব এপেক্সিয়ান মুহাম্মদ আবদুল কাদের, সাবেক সভাপতি এপেক্সিয়ান এম এ মান্নান নাবিল,বর্তমান সভাপতি এপেক্সিয়ান মো সুজাউদ্দৌলা সুজন, সেক্রেটারি এপেক্সিয়ান মো আশরাফ উল্লাহ, ট্রেজারার এপেক্সিয়ান মো এমদাদুল ইসলাম রুবেল, প্রো এপেক্সিয়ান মো ফরহাদুল হাসান মোস্তফা, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান মো শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এপেক্সিয়ান মো সফিকুল আলম, আইপিপি এপেক্সিয়ান টিটু পাল, কর্ণফুলী ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল, পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান জিল্লুল করিম প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মো মানিক। মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মোনাজাত শেষে এতিম ও শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পাশাপাশি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তায় সেবা কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি ধর্মীয় আবহ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে সমাজকল্যাণমূলক কার্যক্রমের অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button