অপরাধ

রমযানেও ধর্ষণ করে হত্যা করার ঘটনা জাহেলি যুগকেও হার মানায় হাফিজুর রহমান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ )সংবাদদাতা: কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, রমযানেও ধর্ষণ করে হত্যা করার ঘটনা জাহেলি যুগকে হার মানায়। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামীন শয়তানকে শেকল দ্বারা বন্দী করলেও মানুষরূপী শয়তান ও সন্ত্রাসী আমাদের সমাজেই বসবাস করছে। যারা এই রমজানেও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মেয়েকে ধর্ষণ করে হত্যা করতে পারে। এই সব মানুষরূপী হায়েনাদের আশ্রয়দাতারা কখনো দেশ শাসনের যোগ্যতা রাখে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধায় গোলাকান্দাইল ইউনিয়ন জামায়াত আয়োজিত মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর একটি নির্বাচন হয়েছে, নির্বাচনে বিপুল সংখ্যাগরষ্ঠিতা অর্জনকারী দল দেশকে যেন তাদের জমিদারী মনে করা শুরু করেছে। সরকারী দলের নেতা কর্মীদের দ্বারা শুধু কিশোরী ধর্ষিতাই হয়নি, বাবার কাছ থেকে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করার মতো পাশবিক ও নির্মম কাজ যারা করেছে তারা সবাই সরকারী দলের লোক। এমন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লব সাধিত হয়নি। নরসিংদীর এই ঘটনা আধুনিক জাহেলিয়াতের বাস্তব প্রতিচ্ছবি। শুধু অপরাধী নয়। অপরাধীদের পৃষ্ঠপোষকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে, নচেৎ তাদের পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটতেই থাকবে।

গোলাকান্দাইল ইউনিয়ন আমীর মাওলানা অমাীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন মোল্লা, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ওমর ফারুক প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button