
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।তবে অভিযানের সময় প্রধান আসামি পালিয়ে যায়।
রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং. রাত আনুমানিক ১টা ২০ মিনিটে থানাধীন ৮নং কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর এলাকার নন্না গাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আসামি রুবেল (পিতা: মোঃ চাঁদ মিয়া প্রকাশ চান্দু মিয়া) পুলিশের উপস্থিতি টের পেয়ে বসতঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে একতলা বাড়ির উত্তর-পূর্ব কোণের একটি কক্ষ সংলগ্ন বাথরুমের সিলিংয়ের ওপর রাখা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে মোড়ানো অবস্থায় দুইটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে রাউজান থানা-এ মামলা নং-১০, তারিখ ২৭/০২/২০২৬ ইং., ধারা ১৯এ/১৯(এফ) The Arms Act, 1878 মোতাবেক মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৬ ধারাসহ মোট আটটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।



