রাউজানে রক্তাক্ত সন্ধ্যা মজিব হত্যার মূল হোতা নাঈম ধরা পুলিশের জালে

মুহাম্মদ জুবাইর
রাউজান উপজেলার অলিমিয়া হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মজিব হত্যা মামলার ১নং আসামি নাঈম (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে অলিমিয়া হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা মোহাম্মদ মজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানা-এ মামলা নং-০৯ (তারিখ: ২৬/০২/২০২৬ ইং), ধারা ৩০২/৩৪ পেনাল কোডে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় রাতভর অভিযান চালিয়ে অবশেষে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকা থেকে মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।



