আইন-শৃঙ্খলা

সিসিটিভি আর প্রযুক্তির ফাঁদে গাড়ি চোর,৪০ লাখ টাকার নিশান এক্সট্রেইল উদ্ধার

মুহাম্মদ জুবাইর

ডবলমুরিং থানার অভিযানে সক্রিয় গাড়ি চোর গ্রেফতার,সীতাকুণ্ড থেকে মিলল চুরি যাওয়া গাড়ি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পশ্চিম বিভাগের আওতাধীন ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাইকৃত একটি নিশান এক্সট্রেইল গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টায় ভুক্তভোগী তার ব্যবহৃত নিশান এক্সট্রেইল মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন নম্বর CHATTA METRO GHA 11 4971, ইঞ্জিন নম্বর MR20 2295840, চেচিস নম্বর HNT32 166558, আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাস্থ বাড়ি নং ২৩১ দি বিটিআই মেট্রোপোল ভবনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করে বাসায় চলে যান। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দারোয়ান জানান যে পার্কিংয়ে থাকা গাড়িটি চুরি হয়েছে।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে মামলা নং ১৯, তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ধারা ৩৮০ Penal Code অনুযায়ী মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত আসামী মো সাইমন ৩৬ কে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকায় হলেও বর্তমানে তিনি ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ডিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার গাড়ি চোর এবং তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। পিসিপিআর তথ্যানুযায়ী তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় ২০২৩ সালের একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে ডবলমুরিং মডেল থানার মামলা নং ১৯, তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ধারা ৩৮০ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএমপি জানায়, মহানগর এলাকায় গাড়ি চুরি রোধে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button