অপরাধআইন-শৃঙ্খলা

পাহাড়তলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আকাশ দাশ হত্যা,পলাতক আসামি মহসিন গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর

চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলায় র‍্যাবের অভিযান: এজাহারভুক্ত আসামি মহসিন আটক

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা বিটাক এলাকায় কিশোর গ্যাং কর্তৃক সংঘটিত চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মহসিনকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামে এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ফ্যাক্টরির এক কর্মচারী মাইকেলকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী টেনে-হিঁচড়ে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত নাজমুল হুদা ও মোঃ মহসিনসহ ১২–১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৯, তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০)।

মামলার পর র‍্যাব-৭ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ মহসিন হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অবস্থান করছে। পরে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button