আইন-শৃঙ্খলাপ্রশাসন

এমইবি কর্পোরেশনের প্লটে সাইনবোর্ড বদলের চেষ্টা, নিরাপত্তা শঙ্কা অভিযোগ গড়ালো বায়েজিদ থানায়

নিজস্ব প্রতিবেদকঃ বায়েজিদে এমইবি কর্পোরেশনের শিল্প প্লটে অনধিকার প্রবেশের চেষ্টা,থানায় জিডি সাইনবোর্ড পরিবর্তনের চেষ্টায় বাধা, নিরাপত্তা শঙ্কায় পুলিশের সহায়তা চাইল প্রতিষ্ঠান

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় অবস্থিত এমইবি কর্পোরেশন লিমিটেডের একটি শিল্প প্লটে অনধিকার প্রবেশ ও সাইনবোর্ড পরিবর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে।

জিডির আবেদন সূত্রে জানা যায়,এমইবি গ্রুপ অব কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এমইবি কর্পোরেশন লিমিটেডের শিল্প প্লটটি বায়েজিদ বোস্তামী শিল্প এলাকার প্লট নং ৩৪/এ তে অবস্থিত।১৯৮৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সেখানে স্ক্র্যাপ রিসাইক্লিং করে রডের কাঁচামাল ইনগট উৎপাদন করা হতো।পরে ব্যবসায়িক মন্দার কারণে ২০০৫ সাল থেকে ইনগট উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি নতুন পণ্য উৎপাদনের পরিকল্পনা নেয়।এ কারণে পুরোনো যন্ত্রপাতি সরিয়ে প্লটটি সমতল করা হলেও অফিসিয়াল কাজের জন্য নির্মিত পুরোনো ভবন এখনো সেখানে রয়েছে। প্লটটি চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং গেটে এমইবি কর্পোরেশন নামের সাইনবোর্ড টাঙানো রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক দারোয়ান দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট ২০১৭ বিকেল আনুমানিক ৩টার দিকে মো. শাহ আলম প্রকাশ বন্দুক শাহ আলম নামে এক ব্যক্তি তার আরও দুই অজ্ঞাত সহযোগীকে নিয়ে অনুমতি ছাড়াই প্লটের ভেতরে প্রবেশ করেন। তিনি পিতা আলী আহম্মেদের ছেলে এবং বারী হাজীর কলোনী, কুঞ্জছায়া, ৩ নম্বর সড়কের শেষ মাথা, দৌলত ভবনের সামনে সেমিপাকা টিনশেড ঘরে বসবাস করেন বলে উল্লেখ করা হয়েছে। প্লটে প্রবেশ করে তারা এমইবি কর্পোরেশনের সাইনবোর্ডের ওপর অন্য একটি সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত দারোয়ান বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়।

ঘটনার পর দারোয়ানরা বিষয়টি খাতুনগঞ্জে অবস্থিত এমইবি গ্রুপের কর্পোরেট অফিসে মোবাইল ফোনে জানালে সহকারী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ আলাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ভবিষ্যতে এমন অনধিকার প্রবেশ বা অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলাউদ্দীন ১৪ আগস্ট ২০১৭ তারিখে বায়েজিদ বোস্তামী থানায় লিখিত আবেদন জমা দিয়ে বিষয়টি জিডি আকারে লিপিবদ্ধ করার অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যাতে কোনো অননুমোদিত ব্যক্তি ওই শিল্প প্লটে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button