কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও কুরআন বিতরণ

মোঃ শাহ জামাল শাওন, কুড়িগ্রাম প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এক ইফতার মাহফিল ও অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোস্তাহিদ।
আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় তাঁরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে রমজানের শিক্ষা তুলে ধরেন এবং পবিত্র কুরআনের আলোকে একটি আদর্শ জীবন গড়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআনুল কারিমের কপি বিতরণ করা হয়।



