অভিযানপ্রশাসন

জগতবাজার ও আনন্দবাজারে প্রশাসনের অভিযান: অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে শহরের জগতবাজার ও আনন্দবাজারে বিশেষ মনিটরিং অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন ব্যবসায়িক অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, আজ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে শহরের জগতবাজার ও আনন্দবাজার এলাকার বিভিন্ন পাইকারি ও খুচরা নিত্যপণ্যের দোকানে এই অভিযান চালানো হয়। বাজার মনিটরিংকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা মজুতদারির মতো নানা ধরনের অনিয়ম খতিয়ে দেখেন কর্মকর্তারা। এসময় হাতেনাতে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

গুরুত্বপূর্ণ এই বাজার মনিটরিং কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার মহোদয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজারে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button