চট্টগ্রাম হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: এসো স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী গড়ি এই স্লোগানকে ধারণ করে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন এর ইফতার মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল ইসলাম কচি। প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি, মোঃ ইসমাইল হোসেন, মুহাম্মদ বরকত উল্লাহ খান, মোহাম্মদ আলী, আলাউদ্দিন আরাফাত ও ওসমান হোসেন।
অনুষ্ঠানের সভাপতি, আর এস এম নিজাম উদ্দীন তার সমাপনী বক্তব্যে সংগঠনের অন্তর ভুক্তিমূলক লক্ষ্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, হৃদয়ের ডাক আপনাদের সবার। আমরা শুধু স্বপ্ন দেখি না, সবাইকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। মাদ্রাসার এই প্রিয় মুখগুলো আমাদের আগামীর সুন্দর পৃথিবীর অংশ।
সংগঠনের পরিচালক মোঃ আনিছুর রহমান ও সৈয়দ মোহাম্মদ মুন্না-মোঃ হেলাল উদ্দীন নোমান এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সোহাগ, কাজী সাইমুন কাদের, মোঃ সবুজ হাওলাদার, মেহেদী হাসান আরমান, ইব্রাহিম লস্কর মেহেদী, মোঃ আল আমিন, মোঃ শাহজাহান, মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।



