আইন-শৃঙ্খলা

ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পুলিশি অভিযানে ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার দুইজন এবং চুরি মামলার একজন আসামি রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি রহিম মিয়া (৪৩) ও মো. জুবেদ আলী (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার রহিম মিয়া ছাতক উপজেলার মন্ডলীভোগ দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং জুবেদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের নেতরছই গ্রামের বাসিন্দা।এছাড়া পৃথক অভিযানে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৫১১ ধারার চুরি মামলার আসামি জালাল আহমদ ওরফে শহিদ (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হরিপুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ছাতক থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button