আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

চট্টগ্রামে ৮১ পয়েন্টে ২৬৯ সিসিটিভি ক্যামেরা স্থাপন:সিএমপি

মুহাম্মদ জুবাইর

আইনশৃঙ্খলা জোরদারে সিএমপির সমন্বিত মনিটরিং কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সমন্বিত সিসিটিভি মনিটরিং কার্যক্রম চালু করেছে Chittagong Metropolitan Police (সিএমপি)। এ উদ্যোগের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

রোববার (৮ মার্চ ২০২৬) বিকাল ৩টায় নগরীর দামপাড়াস্থ কন্ট্রোল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার Hasib Aziz, বিপিএম। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় চট্টগ্রাম মহানগরের ৯টি থানার অধীনে মোট ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বমোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে।

উদ্বোধন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) Wahidul Haq Chowdhury, উপ-পুলিশ কমিশনার (সদর) Md. Ferdous Ali Chowdhury, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button