অন্যান্য

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল পালিত হয়েছে।শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বাংলাবান্ধা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার নবিউল কারিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ প্রমূখ। এছাড়া প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার শেষে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে সভায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতা ও সাংবাদিকদের পেশাদারিত্বের সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজকরা জানান, এবার আমরা ব্যতিক্রমভাবে ইফতারের আয়োজনের সাথে কেক কেটে ৩৬তম বর্ষপূর্তি উদযাপন করলাম। ইতিপূর্বে তেঁতুলিয়ায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ছিল। সে সংগঠনগুলো ভেঙ্গে এখন একটি মাত্র সাংবাদিক সংগঠন হিসেবে তেঁতুলিয়া প্রেস ক্লাব হয়েছে। যা সর্বজনের কাছে আস্থা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button