অভিযানআইন-শৃঙ্খলা

ছাতকে পুলিশের পৃথক অভিযানে দুই চোরাকারবারী গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা। সোমবার (৯ মার্চ) উপজেলাটিতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ছাতক থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আঃ করিম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে। সে সিলেট সদর থানার পশ্চিম কাজলশাহ এলাকার রইয়ব আলীর ছেলে। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা। একইসাথে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় ছাতক থানায় একটি মামলা (নং-১৫(০৩)২৬) রুজু করা হয়েছে।

একই দিন পুলিশের অপর এক অভিযানে মোঃ জুয়েল আহমদ (২৮) নামের আরেক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের হুশিয়ার আলী ও নেওয়ারুন্নেছার ছেলে। স্থানীয়ভাবে তিনি সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত। তাকে ছাতক থানার অপর একটি চোরাচালান মামলায় (নং-১৭(০৩)২৬) গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত জুয়েলের হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) আজনাইন (AJNAIN) মসলা, ৫০ কেজি গুয়ামৌরি এবং ১ হাজার পিস বেটানোভেট (BETNOVATE) ক্রিম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়িও এ সময় জব্দ করা হয়েছে।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button