Uncategorized

দেবিদ্বারে সুজনের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সুজনের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

পৌর সুজনের সভাপতি ডা. ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘দৈনিক আমাদের দেবিদ্বার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সুজনের উপজেলা সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা মোঃ বাহাউদ্দীন আহমাদ। তিনি অনুষ্ঠানের শেষাংশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং সুজনের সুবিল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, আরিফুল ইসলাম এবং হাজী মোজাফফর আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, মো. শাহ জালাল, সুজনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী খোরশেদ আলম, সাইফুল ইসলাম সাঈফ, আবদুল্লাহ সামি, শামীম আহমেদ, আবদুল আলীম, মো. রাসেল, কাইয়ুম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার রাশেদুল আল-আমিন।

ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় উপস্থিত সকলের মৃত মা-বাবা ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া উপস্থিত সকলের সার্বিক মঙ্গল এবং ইরানসহ বিশ্বের সকল নির্যাতিত ও মজলুম মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button