সিএমপির ডিবি (পশ্চিম) অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৩ গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর
হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন
চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের ৪২নং টিম ১০/০৩/২০২৬ ইং তারিখ রাতে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠের পাশে রেলওয়ে কলোনীর অফিস পেছনে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মারুফ হোসেন তুষার (২১), পিতা মোঃ ফারুক, মাতা নুরজাহান ফারুক, ঠিকানা এনায়েত বাজার, বিআরটিসি; মোঃ বাবু (২৭), পিতা মৃত আলী হাসান, মাতা মৃত নাজমা বেগম, ঠিকানা আবদী সওদাগর বাড়ী, হোলা পুকুর পাড়, বুথ নং ০৩; এবং মেহেদী হাসান প্রঃ হাসান (২২), পিতা মৃত আইয়ুব আলী, মাতা বানু বেগম, ঠিকানা লালখান বাজার, মতিঝর্ণা, মসজিদ গলি।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি পুরাতন ধামা দা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার মামলা নং-২২, তারিখ ১০/০৩/২০২৬, ধারা-৩৯৯/৪০২ (পেনাল কোড) রুজু করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, চট্টগ্রাম জেলা ও সিএমপি’র বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও অন্যান্য একাধিক মামলা রয়েছে।



