মনোহরদীতে মাদক বিক্রেতা আটক

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদক বিক্রেতা আটক করেছে মনোহরদী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুইঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করা অবস্থায় স্থানীয় বাসিন্দা জাকির হোসেন (৩৮) কে আটক করা হয়। ১২/০৩/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭:০০ ঘটিকায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় জাকির হোসেনের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
থানা সূত্রে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করাই পুলিশের লক্ষ্য।



