বরিশাল বিভাগ

গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে এবং কৃষি মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী নদ-নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) কুতুবপুর এসইএসডিপি মডেল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম, বিএডিসি প্রকল্প প্রকৌশলী চঞ্চল মিস্ত্রি, পুলিশ সুপার বরিশাল এজেটএম মোস্তাফিজুর রহমান,

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপি আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, শরীর শফিকুল ইসলাম স্বপন সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন

এ সময় প্রধান অতিথি বলেন খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় কৃষকরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button