সিএমপিতে নতুন পুলিশ কমিশনার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি) নতুন পুলিশ কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সিএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা হাসিব আজিজ, বিপিএমকে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদায়। নতুন আদেশ অনুযায়ী তিনি ডিআইজি পদমর্যাদায় একই পদে দায়িত্ব পালন করবেন।
একই প্রজ্ঞাপনে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সরদার নুরুল আমিন বিপিএম-সেবা, যিনি পুলিশ অধিদপ্তর থেকে বদলি হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা, যিনি চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে অতিরিক্ত আইজিপি পদে সিআইডি তে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে হাসান মোঃ শওকত আলী, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন, তাকে ডিআইজি পদে চট্টগ্রাম রেঞ্জ এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।



