রাজনীতি

সরকার পুরোনো পথে হাঁটছে, সংস্কার বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম

আরিফুজ্জামান হেলাল

বর্তমান সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, দেশে সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই যেকোনো মূল্যে অব্যাহত থাকবে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মো. নাহিদ ইসলাম বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি আবারও পুরোনো পথে হাঁটে, তবে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের চূড়ান্ত লড়াইয়ের জন্য সবাইকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম।

ইফতার মাহফিল ও এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button