অভিযানআইন ও বিচারআইন, ও বিচারচট্টগ্রাম বিভাগবাংলাদেশব্রাহ্মণবাড়িয়ামাদক

কসবায়  এক দিনে দুই অভিযানে ৩ মাদককারবারী গ্রেফতার করেছে পুলিশ

ফারজানা রশীদ ঢালী  প্রতিনিধি কসবা,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ আছহাব উদ্দীন ও অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পশ্চিম পাশে কসবা-নয়নপুর সড়ক থেকে আঃ আলীম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দখল থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে উপজেলার অন্য একটি স্থানে পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আরও ২ জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তার সঙ্গে এএসআই হেলাল উদ্দিন, এএসআই মোহাম্মদ কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে কসবা থানাধীন বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের তাহের ফকিরের মাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে কৈখলা-গৌরাঙ্গরা সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি ও দখল থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের করা হয়েছে  বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার নেতৃত্বে মাদক অভিযান পরিচালনা হচ্ছে এবং তিনি  বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button