অন্যান্যআইন ও বিচারঢাকাঢাকা বিভাগদেশ

সাংবাদিক শওকত মাহমুদ আরও এক মামলায় গ্রেফতার

আহসানুজ্জামান সোহেল: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ। মামলার আবেদন সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগে বলা হয়, ওই বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এজাহারে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। গোয়েন্দা রমনা বিভাগের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে শওকত মাহমুদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগে বলা হয়, তিনি তার সহযোগীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভায় অংশ নেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন—উল্লেখ করে আদালতের কাছে আবেদন করা হয়, যা মঞ্জুর করেন বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button