অপরাধআইন-শৃঙ্খলাপ্রশাসন

মোটা অংকের চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, দুই বন্ধুকে কুপিয়ে গুরুতর জখম

মাহবুব আলম মানিক

মোটা অংকের চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই বন্ধু। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার  ঘটনাটি ঘটেছে গত ০৫-০২-২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার সময় আশুলিয়ার জামগড়া  এলাকায়।

আহতরা হলেন

১. মো: আইয়ুব ভুঁইয়া (২৫) পিতা মো: আমিরুল সরকার, সাং জামগড়া, থানা আশুলিয়া জেলা ঢাকা। ২. আরিয়ান, পিতা অজ্ঞাত সাং জামগড়া থানা আশুলিয়া জেলা ঢাকা। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত একটি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আইয়ুব ভুঁইয়া ও তার বাবা মোরশেদ ভুঁইয়ার ঝুট ব্যবসা দখল নেওয়া সহ তাদের  কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। বারবার হুমকি-ধমকি দেওয়া হলেও তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন আগে থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো দা/চাপাতি/ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে (স্থানীয় হাসপাতাল) এবং পরে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করেন। আহত দুই ব্যক্তির মাথায় গভীর ক্ষত হওয়ায় ১০ টির মত সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  চিকিৎসকরা।

এ ঘটনায় আহত আইয়ুব ভুঁইয়া ও তার পরিবারের পক্ষ থেকে ০৬-০২-২৬ ইং তারিখে    ৪ জনকে অভিযুক্ত  আশুলিয়া থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 অভিযুক্তরা হলেন,

১. মারুফ ভুঁইয়া (২৩) পিতা মোরশেদ ভুঁইয়া,

২.জাকারিয়া হোসেন (২৩) পিতা অজ্ঞাত  ৩.রাকিব (২৩) পিতা অজ্ঞাত ৪. খাইরুল ২৪ পিতা অজ্ঞানামা সহ ৭/৮ জন।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় পরিচিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে আশুলিয়া  থানার  উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম  বলেন,

লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে  অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে ।

এদিকে এলাকাবাসীর দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে এলাকায় আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা অবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button