
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকা থেকে র্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।অভিযানের সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।র্যাব-৭ জানিয়েছে,উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা।

র্যাব-৭ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কয়েকজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলের মাধ্যমে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে মাদকদ্রব্য নিয়ে আসছে।এই সংবাদের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ২২.০০ ঘটিকায় পটিয়া থানাধীন মনসা এলাকার পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা গাড়ি তল্লাশি শুরু করে।

চেকপোস্টে আসা এক মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয়া হলেও মোটরসাইকেলটি থামাতে ব্যর্থ হয়। পরে মোটরসাইকেল থেকে দ্রুত পালানোর চেষ্টা করার সময় র্যাব অভিযুক্ত আনোয়ার হোছন (২০), পিতা মোঃ আমির, খুরুস্কুল, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং মোঃ শরীয়ত উল্লাহ (২০), পিতা-মৃত আশরাফ মিয়া, রহমানিয়া পাড়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তী তল্লাশিতে অভিযুক্তদের সাথে থাকা কালো কাঁধ ব্যাগের ভিতরে ৯৫টি পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রক্ষিত ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত অভিযুক্তদের এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম এ ব্যাপারে জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



