আইন-শৃঙ্খলাচট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-১১ ধানের শীষের প্রার্থীর পক্ষে এ্যাবের ব্যাপক নির্বাচনী প্রচারণা

মুহাম্মদ জুবাইর

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা,বিজয় নিশ্চিতের সংকল্প

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের নির্বাচনী প্রচারণা গত কয়েকদিন ধরে জোরালো হয়ে উঠেছে।

প্রধান সমন্বয়ক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম এর নেতৃত্বে প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম-১১ আসনের এ্যাবের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাসুদুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী গিয়াস, প্রকৌশলী সামসুল আলম,এছাড়াও ৪০ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আমিন, সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন,সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক পাভেল,মনিরুল ইসলাম, ইমন, জাবেদ, সাজ্জাদ, সায়েম প্রমুখ।

প্রচারাভিযান শুরু হয় আগ্রাবাদ স্টিল মিল বাজার,টি এস পি গেইট এবং পুর্ব হোসেন আহমেদ পাড়ায়, যেখানে ডোর-টু-ডোর গণসংযোগ ও বিভিন্ন পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন,১২ তারিখ ধানের শীষের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব,ইনশাআল্লাহ।তার আগে সবাইকে সজাগ থাকতে হবে এবং ভোট চুরির নীল নকশা রুখে দিতে হবে।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন,
দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য।ধানের শীষের বিজয় মানেই হবে বাংলাদেশ পন্থিদের বিজয়।

স্থানীয় ভোটারদের সাড়া প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে। তারা জানান, ধানের শীষের পক্ষে এ্যাবের নেতাদের সরাসরি অংশগ্রহণ প্রার্থীর সমর্থন আরও দৃঢ় করছে।নির্বাচনী বিশ্লেষকরা মনে করেন, এ্যাবের এই সমর্থন প্রচারণার শক্তি বাড়িয়েছে এবং স্থানীয় জনগণের ভোটভিত্তিকে প্রভাবিত করছে।

চট্টগ্রাম-১১ আসনের নির্বাচনে এবার জোরালো প্রতিদ্বন্দ্বিতা এবং গণসংযোগকে কেন্দ্র করে প্রচারণার তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ্যাবের নেতৃত্বে পরিচালিত পথসভা ও গণসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button