গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে তরুনীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে নুরমা বানু (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চৌধুরীপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম ও তার স্ত্রী তাদের কন্যা নুরমা বানুকে বাড়িতে রেখে ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ১২ টার দিকে তারা বাড়িতে ফিরে মেয়ে নূরমা বানুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পরিত্যক্ত একটি সেফটি ট্যাংকে তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।



